সম্মানিত অভিভাবক/ অভিভাবিকা, আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা। যুগান্তরের ঐতিহ্যবাহী আলহাজ্ব দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় দুই যুগেরও বেশি সময় ধরে এই জনপদে শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। আধুনিক যুগোপযোগী লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। বর্তমান অন্তর্বতীকালীন সরকারের নির্দেশনা মোতাবেক ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহ প্রদান করা হয়। বর্তমানে অত্র প্রতিষ্ঠানটির দক্ষ ম্যানেজিং কমিটির সুনিবিড় তত্ত্বাবধারে এক ঝাঁক মেধাবী ও ক্ষ্যতিমান শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সম্মানিত অভিভাবক-অভিভাবিকা, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা আমি একান্তভাবে কামনা করছি।
সভাপতি
পরিচালনা পর্ষদ
আলহাজ্ব দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, খাটিয়ারঘাট
মির্জাপুর, টাঙ্গাইল।